Some By Mi Retinol Intense Advanced Triple Action Eye Cream 30m
🟣আমাদের দৈনন্দিন রুটিনে সামান্য হেরফের হলেই সে ছাপ সবার আগে ধরা পড়ে চোখের নিচে। চোখের চারপাশ এর যত্নের অভাবের ফলে অল্প বয়সে ডার্ক সার্কেল পড়ে, রিংকেল পড়ে যায়। অনেকেই মনে করেন পর্যাপ্ত ঘুমের অভাবে ডার্ক সার্কেল পড়ে। এটি একদম ভুল ধারণা। অনেকের এটা জেনেটিক কিছু কারনে হয়ে থাকে। তারপর ও চোখের চারপাশ এর হাইড্রেশন এবং ময়েশ্চার এর প্রয়োজন।
🟣Some By Mi Retinol Intense Advanced Triple Action Eye Cream টি অ্যান্টি চোখের ডার্ক সার্কেল কমানোর পাশাপাশি রিংকেলস/ ফাইন লাইনস এর জন্য দারুন ভাবে কাজ করে। এটি একটি অলরাউন্ডার Eye cream. কেননা এটির ৩টি অ্যাকশন এ কাজ করার ক্ষমতা
আছে।
✔️Action 1. Reduces wrinkles
✔️Action 2. Brightening
✔️Action 3. Firms the skin
🔮এর প্রধান উপাদান হচ্ছে রেটিনল, রেটিনাল।
'অ্যান্টি-এজিং’ স্কিন কেয়ারের ‘হিরো’ হচ্ছে রেটিনল (RETINOL)
ত্বকের সেল রিনিউ করে রিঙ্কেল, ফাইন লাইন ‘প্রিভেন্ট’ করে। ত্বকের সেল দ্রুত রিনিউ হয় বলে ডার্কপ্যাচ, সানড্যামেজ ইত্যাদি দ্রুত কমে!
☘️এর আর একটি অন্যতম উদ্ভিদ ভিত্তিক উপাদান আছে তা হলো কোলাজেন পেপটাইড। কোলাজেন ত্বকের একটি অত্যন্ত কার্যকরী প্রোটিন। ত্বকে কোলাজেন নতুন ত্বকের কোষের উৎপাদনকে উদ্দীপিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ত্বককে নরম, মসৃণ এবং স্থিতিস্থাপক রাখতে সাহায্য করে। বলিরেখা হওয়ার ঝুঁকি হ্রাস করে।
ত্বককে দ্রুত পুনরুৎপাদন করতে সহায়তা করে।
🔮টপিক্যাল গ্লুটাথিওন:
গ্লুটাথিওন হচ্ছে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের শরীরে প্রাকৃতিক ভাবেই থাকে। আর গ্লুটাথিওনকে বলা হয় ‘Mother of All Antioxidants’.
গ্লুটাথিওন সানট্যান কিংবা অন্যান্য দাগ থাকলে তা দূর করতে সাহায্য করে। অ্যান্টি এজিং এর কাজ করে।
🔮Tranexamic Acid এবং নিয়াসিনামাইড থাকার কারণে হাইপারপিগমেনটেশন কমে আসে, ফলে চোখের চারপাশ ক্লিয়ার ও ব্রাইট দেখায়। পাফিনেস বা চোখের ফোলাভাব দূর করে।
🔮Panthenol , Hyaluronic acid রুক্ষ হয়ে যাওয়া নিস্তেজ ত্বককে পুনরায় সজীব করে তুলতে এদের অবদান অনেক।
নিস্তেজ হয়ে যাওয়া সেলগুলোকে পুনরায় সতেজ করে এবং একই সাথে উজ্জীবিত করে। ত্বকের ময়েশ্চার ধরে রেখে ত্বককে দীর্ঘস্থায়ী হাইড্রেশন সরবরাহ করবে। কোলাজেন প্রোডাকশন বুস্ট করার ফলে ফাইন লাইনস বা চোখের নিচে ভাঁজ পড়ার মতো সমস্যা কমে যায়।
🫐কিভাবে ব্যবহার করবেন?🫐
স্কিনকেয়ার রুটিনের শেষ ধাপে Eye cream এপ্লাই করবেন। পর্যাপ্ত পরিমাণে নিয়ে চোখের চারপাশের জায়গাগুলিতে এবং যেখানে বলিরেখা আছে সেখানে আলতো করে এপ্লাই করবেন।
🟣তবে যে আই ক্রিম-ই ব্যবহার করুন না কেন, একটা কথা মাথায় রাখতে হবে যে ডার্ক সার্কেল যেমন একদিনে তৈরি হয় নি তেমনি একদিন আই ক্রিম ব্যবহার করেই ভালো ফল আশা করা যায় না। তাই ধৈর্য্য ধরে নিয়মিত আই ক্রিম ব্যবহার করতে হবে পাশাপাশি লাইফ স্টাইল ঠিক থাকতে হবে।